২৫-আগস্ট-২০২৬
২৫-আগস্ট-২০২৬
Logo
জাতীয়

এনআরবিসি ব্যাংক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৩-২২ ১৪:৫৬:২৩
...

রাজধানীর মতিঝিলে এনআরবিসি ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২২ মার্চ) দুপুর ১ টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিস কন্ট্রোল ইউনিটের ডিউটি অফিসার লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর দেড়টার পরে ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা তদন্তের পরই বলা যাবে।