২৫-আগস্ট-২০২৬
২৫-আগস্ট-২০২৬
Logo
জাতীয়

ঢাকা ছাড়ার আগে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মোদির বাংলা টুইট

দিন পরিবর্তন ডেস্ক

প্রকাশিতঃ ২০২১-০৩-২৮ ০৬:৫৫:১৯
...

দুই দিনের সফরের শেষে শনিবার (২৭ মার্চ) ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বাংলায় টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২৭ মার্চ) রাত ৮টা ৫১ মিনিটে মোদি তার ব্যক্তিগত টুইট অ্যাকাউন্টে লেখেন, ‘আমার সফরকালে বাংলাদেশের জনগণ যে আন্তরিকতা দেখিয়েছে তার জন্য আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তাঁর উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।’

এর আগে শুক্রবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দুদিনের সফরে ঢাকায় আসেন নরেন্দ্র মোদি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।