২৪-আগস্ট-২০২৬
২৪-আগস্ট-২০২৬
Logo
রাজশাহী

নীলফামারীর সৈয়দপুরে রাবিয়ান ক্লাবের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৪-০২-০৩ ১৭:০০:৩১
...

নীলফামারী :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাবিয়ান ক্লাব, সৈয়দপুরের উদ্যোগে ২শ' শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ায় পূবালী স্কাউট বিজ্ঞান ক্লাব চত্বরে ওই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উপাধ্যক্ষ রাবিয়ান রেহানা খানম পলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিয়ান ক্লাব সৈয়দপুরের সভাপতি আবু হেনা মো. কাওসার চপল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রাবিয়ান তারিকুল আলম, রাবিয়ান হাফেজ আবদুল মুনতাকিম, রাবিয়ান কোহিনূর বেগম, জাকিয়া পারভীন, আবু জাবেদ লাবু প্রমুখ। পরে বাছাই করা ২০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।