২৪-আগস্ট-২০২৬
২৪-আগস্ট-২০২৬
Logo
সারাদেশ

মির্জাপুরে বাস চাপায় প্রাণ গেল দুই চালকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিতঃ ২০২২-০৮-২৯ ১৮:১৪:৫৩
...

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী একটি বাস চাপায় দুই অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।  রোববার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পৌরসভার পোষ্টকামুরী সওদাগরপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল মিয়া ও পুষ্টকামুরী পূর্বপাড়া গ্রামের ওয়াসি উদ্দিনের ছেলে আতিক। 

নিহতদের পরিবার সুত্রে জানা যায়, দুইজনই অটোরিকশা চালক ছিলেন।  নষ্ট অটো মেরামত করে বাড়ি ফেরার পথে পুষ্টকামুরী চড়পাড়া বাইপাসে পারাপারের সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে আতিক ও হাসপাতালে নেয়ার পথে জুয়েলের মৃত্যু হয়।

এদিকে সোমবার দুপুরে লাশ দাফনের প্রাক্কালে নিহতদের পরিবারে শোকের মাতম বইছিলো।  দুজনই বিবাহিত ছিলেন।  তাদের স্ত্রী-সন্তান ও আত্মীয়-স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। 

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল বলেন, ঘটনাস্থল থেকে বাসটি আটক করার গেলেও চালক ও তার সহকারি পলাতক রয়েছেন।  নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।